চা দোকানি ও আওয়ামী লীগ নেতা আমজাদ আলী খানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যসায়ীরা রোববার মণিরামপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে ব্যবসায়ীদের পক্ষে আনছার আলী বলেন, ঘটনার দিন ও সময় আমজাদ আলী খান ছেলে রাকিবুল ইসলামকে নিয়ে চায়ের দোকানে ছিলেন। সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আমজাদ আলী খান ও জি এম মশিউর রহমান মেম্বার পদে প্রতিদ্বন্ধীতা করেন।
আমজাদ আলী খান রাজগঞ্জ বাজার কমিটির মোবারকপুর অংশের সাধারন সম্পাদক। নির্বাচনের পর থেকে আমজাদ আলী খানকে ঘায়েল করতে কৌশল আটতে থাকেন। গত ২ মার্চ রাতে মিথ্যা নাটকীয় কাহিনি করে এবং পরের দিন আমজাদ আলী খানসহ ৭ জনের নামে থানায় মামলা করেন। যা মিথ্যা ও ষড়যন্ত্র বলে তিনি দাবি করেন। প্রথমে বাদি তাকে (জি এম মশিউর রহমান) উদ্দেশ্যে করে ইট ছুড়েছে বলা হলেও পরে বোমা মেরে হত্যার চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন। ছোঁড়া বোমা তিনটি একই স্থানে পিচের উপর পড়েছিল কিন্তু একটাও বিস্ফোরিত হয়নি। যা অবাস্তব বলে তিনি মনে করেন।
সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন বাজার ব্যবসায়ী সমিতির সদস্য শাহাজান, রাকিব, কামাল, মসজিদের ইমাম আশরাফ আলী, মুয়াজ্জিন রফিকুল ইসলাম, ভূক্তভোগি পরিবারের সদস্য তাছলিমা খাতুন, শাহিনা খাতুন, সুফিয়া, বিলকিচ, শাহিদা প্রমূখ।