বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশন রংপুর বিভাগের আয়োজনে মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার পীরগাছা উপজেলার সীমান্তবর্তী তিস্তা নদীর চরে আলী বাবা থিম পার্কে মিলন মেলায় সারা দেশ থেকে কয়েক শতাধিক ইলেকট্রিশিয়ান অংশ নেন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগীয় সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আফজাল হোসেন বিপ্লব।
রংপুর বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ জাহান সিরাজ মাসুদের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম, বরিশাল বিভাগের সভাপতি আলাউদ্দিন তালুকদার, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আবদুস সবুর সম্রাট, খুলনা বিভাগের সভাপতি রজব আলী, সম্পাদক জিয়াউর রহমান জিয়া, রাজশাহী বিভাগের সভাপতি জাফরুল ইসলাম, সম্পাদক আশিক আহমেদ, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউদ্দিন প্রমুখ। দিনভর নানা আয়োজনে আলোচনা সভা শেষে র্যাফেল ড্র ও মধ্যেভোজের আয়োজন করা হয়। এ সময় বক্তাগণ, তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে শক্তিশালি করার আহবান জানান।