কিশোরগঞ্জের কুলিয়ারচরের ৩ বছরের শিশু বাচ্চাকে ধর্ষনের চেষ্টায় শিশুটির বাবা বাজরা পশ্চিম পাড়া গ্রামের ওসমান মিয়া গত শুক্রবার বিকেলে অন্তর মিয়া (১৬) নামের এক কিশোরের বিরুদ্ধে কুলিয়ারচর থানায় মামলা দায়ের করেন। কিশোর অন্তর মিয়া ফরিদপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার বাবুল মিয়ার ছেলে বলে জানাগেছে। অন্তর পড়াশোনার সুবাধে শিশুর চাচার বাড়িতে থাকেন। গত ১০ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুলিয়ারচর উপজেলার বাজরা পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। মামলা সূত্রে জানা গেছে, অন্তর শিশুটিকে আদর করার চলে ধর্ষন করার চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে অন্তর তাকে চেরে দেয়। পরে শিশুটি কান্না করতে মায়ের কাছে ঘটনা জানায়। এই বিষয়ে শিশুটির পিতা কুলিয়ারচর থানায় ঐইদিন লিখিত অভিযোগ দায়ের করলে গত শুক্রবার অভিযোগটি মামলায় রূপান্তর হয়। মামলা নং- ১০। এই বিষয়ে মামলার তদন্তকারী উপপরিদর্শক কাউছার আল মাসুদ বলেন, শিশুটিকে ধর্ষন চেষ্টা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তিনি বলেন, শিশুর ধর্ষনের চেষ্টা মামলার আসামি অন্তরকে গ্রেপ্তার প্রক্রিয়াধীন রয়েছে বলে উল্লেখ করেন। কুলিয়ারচর থানার তদন্ত ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এই বিষয়ে একটি মামলা হয়েছে। সঠিক তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।