আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বিএনপি আইন মানে না, সংসদ মানে না। তারা ক্ষমতায় গেলে দেশ বিরাণ ভ’মি হয়ে যাবে। তাদের কোনো কথায় কান দিবেন না। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্যে করে মন্ত্রী আরো বলেন, তারা জানে তাদেরকে বাংলাদেশের জনগণ কোনোদিন ভোট দিয়ে ক্ষমতায় আনবে না। সেজন্য তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করছে। তারা বিদেশে চিঠি লিখে তাদের মুরুব্বিদের কাছে; এই সরকার (আওয়ামীলীগ সরকার) আপনাদের স্বার্থ রক্ষা করবে না। সেজন্য এই সরকারকে উৎখাত করতে হবে। বিএনপির তত্ত্বাবধায়ক সরকার চাওয়া প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নির্বান কমিশন নিয়ে আইন করার পর তারা বললেন -এই আইন হবে না। তাদের তত্ত্বাবধায়ক সরকার লাগবে। তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস আর বিএনপির বেআইনী কার্যক্রমের ইতিহাস এক।
আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। বক্তব্য দেওয়ার সময় আল-মামুন সরকার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম খোকন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার জীবন, কসবা পৌর সভার মেয়র এম এ জি গোলাম হাক্কানী, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক আবুল কাশেম ভ’ইয়া, মনির হোসেন বাবুল, সেলিম ভ’ইয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ন -আহবায়ক আতাউর রহমান নাজিম, আবদুল মমিন বাবুল, উপজেলা ছাত্র লীগের সভাপতি শাখায়্যাত হোসেন নয়ন প্রমুখ।
এর আগে আইনমন্ত্রী দুপুর ১২ টার দিকে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন। এ সময় তিনি কবুতর ও বেলুন উড়ান।