রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের ভূরারঘাট থেকে শ্যামপুর পর্যন্ত রাস্তার সংস্করণ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) দুপুরে সদর উপজেলার ভূরারঘাট বাজারে রাস্তার সংস্করণ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।
এসময় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম, এলজিইডির নির্বাহী প্রকৌশলি রেজাউল হক,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মফিজার রহমান রাজু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদার রহমান মিলন,ইউনিয়ন চেয়ারম্যান সোহেল রানা,সদ্যপুস্করিনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদুল ইসলাম দুলু,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্টু,সাংগঠনিক সম্পাদক মাহামুদুল ইসলাম বিপ্লব প্রমুখ।
প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে সদর উপজেলার ভূরারঘাট বাজার থেকে শ্যামপুর পর্যন্ত রাস্তার বেহাল দশায় দুর্ভোগের শিকার হচ্ছিলেন এলাকাবাসী।
শনিবার (১২ মার্চ)রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের ভূরারঘাট থেকে শ্যামপুর পর্যন্ত রাস্তার সংস্করণ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক আসিব আহসান।