যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদের সভাকক্ষে প্রস্তুতিমূলক সভাগুলো অনুষ্ঠিত হয়। তিনটি প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের আহ্বায়ক আলী আহম্মেদ খান, অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফারুক হুসাইন সাগর, কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা মাসুদ করিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নকিবুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক মীনা খানম, ডা. স্বাগত দাস, নওয়াপাড়া পৌরসভার সচিব এসকে মোশারফ হোসেন, নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব শিকদার প্রমুখ।
সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। জেলার সঙ্গে সমন্বয় রেখে তিনটি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।