যশোরের অভয়নগরে ইসলামি ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেরার প্রাথমিক শিক্ষক সমিতির ভবনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু,নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক,সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সমাজ কল্যাণ সম্পাদক জাকির হোসেন হৃদয়,কার্পেটিং জুট মিল মসজিদের পেশ ইমাম মাওঃ শামসুল হক,ইসলামী ফাউন্ডেশনের অভয়নগর শাখার সাধারন সম্পাদক মাওঃ শোয়াইবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন,কেয়ারটেকার মুন্সি মাহমুদুল হাসান,ঈমাম মাওঃহেলাল উদ্দিন প্রমুখ।
উপজেলার ১৬৫টি মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের তিনজন শ্রেষ্ঠ শিক্ষক ও প্রতিটি কেন্দ্রের তিনজন করে মোট ৪৯৫জনকে পুরস্কৃত করা হয়।