ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেয়াদ উত্তীর্ন ওষুধ খেয়ে একই পরিবারেরর দুই শিশু নিহত,এলাকায় শোকের মাতম। নিহত শিশুরা হল:-ইয়াসিন(৭) এবং মুরসালিন।
আশুগঞ্জ থানার পুলিশ জানায়,বৃহস্পতিবার বিকাল আনুমানিক সাড়ে পাচটায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নজপাড়ার ইসমাইল হোসেনের দুই ছেলে জ¦রে আক্রান্ত হয়। এতে নিহত মুরসালিন এবং ইয়াসিন এর দাদী নিলুফার বেগম স্থানীয় চকবাজারের মা ফার্মেসী থেকে নাপা সিরাপ কিনে নিয়ে খাওয়ায়। নাপা সিরাপ খাওয়ানোর পর পরই মিশু দুটির শারীররিক অবস্থা অবনতি হতে থাকে।এই অবস্থায় তাদের আশুগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের অবস্থা আরো অবনতি হয়।পরবতর্েিত শারীরিক অবস্থা অবনতি হওয়া শিশুদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার্ড করে আশুগঞ্জ উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষ।ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাত ১১টায় আশুগঞ্জে নিয়ে আসার পথে ছোট শিশু মুরসালিন মারা যায়।বাড়িতে আসার পর রাত সাড়ে ১১টায় শিশু ইয়াসিন মারা যায়্। খবর পেয়ে সাথে সাথে আশুগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে লাশ আশুগঞ্জ থানায় নিয়ে আসে। আশুগঞ্জ থানায় নিয়ে এসে সুরতহাল রিপোর্ট তৈরী করে শুক্রবার বেলা ১১টায় ময়না তদন্তের জন্য ব্রাহ্মনবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করে।এব্যাপারে আশুগঞ্জ থঅনার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজাদ রহমান বলেন,আমি নিজে ঘটনাস্থলে গিয়ে প্রথমে মেয়াদ উত্তীর্ন নাপা সিরাপের বোতল জব্ধ করে বোতল এবং শিশুদের লাশ থানায় নিয়ে আসি।নাপা সিরাপ মেয়াদ উত্তীর্ন কি না তা যাচাইয়ের জন্য আমরা পাঠাব।যাচাইয়ে প্রমানিত হলে ফার্সেীর মালিকের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদও হাসপাতালে প্রেরণ করি।এব্যাপারে কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।