দাকোপে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন এবং আইনি সুরক্ষা কর্মসূচীর সহযোগীতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা,সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পঞ্চানন মন্ডল, শেখ ছাব্বির আহম্মেদ, শেখ যুবরাজ, মিহির কুমার মন্ডল, গাজী জালাল উদ্দিন, মাসুম আলী ফকির, সুদেব রায়, পৌর প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, দাকোপ প্রেসক্লাব সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সংবাদিক এস এম, মামুনুর রশিদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচীর কর্মকর্তা সালমা আকতার প্রমুখ।