‘মুজিববর্ষের সফলতা,দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে দাকোপে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে চিত্রাংকন, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ লক্ষে বৃহস্পতিবার সকাল ১০ উপজেলা পরিষদ থেকে একটি র্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ^াসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আবদুল কাদের। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হক নিজামী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দীকা, সমাজসেবা কর্মকর্তা প্রবীর রায়, থানা পুলিশের ওসি (তদন্ত) মোঃ আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পঞ্চানন মন্ডল, শেখ ছাব্বির আহম্মেদ, শেখ যুবরাজ, মিহির কুমার মন্ডল, গাজী জালাল উদ্দিন, মাসুম আলী ফকির, সুদেব রায়, মানুস কুমার রায়, পৌর প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, দাকোপ প্রেসক্লাব সাবেক সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সংবাদিক এস এম, মামুনুর রশিদ, জি এম আজম, সিপিপির দেবাশিষ ঢালী,সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি বৃন্দ। সভাশেষে দুর্যোগের উপর চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।