যশোরের মণিরামপুরে দূর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্যারেড গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত মহড়ার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান।
উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগীতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্সের ষ্টেশন অফিসার প্রনব সরকার এ মহড়ার নেতৃত্ব দেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু আব্দুল্ল্যাহ বায়োজিদের সার্বিক ব্যবস্থপনায় অনুষ্ঠিত মহড়ায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সুধীমহল, শিক্ষার্থীবৃন্দ প্রমুখ।