বৃহস্পতিবার সকালে যশোরের ঝিকরগাছায় রেল দূর্ঘটনায় আশরাফুল ইসলাম (২৫) নিহত হয়েছেন। সে পুরন্দরপুর গ্রামের সাদেক আলীর ছেলে। পারিবারিক সূত্র জানিয়েছে, সকালে সে বাইসাইকেল যোগে তরকারি বিক্রির উদ্দেশ্যে বের হয়েছিল। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা রেলের ইঞ্জিনটি ঝিকরগাছার রেল সেতুর ওপর এসে তাকে ধাক্কা দেয়। সে সেতু থেকে নিচে পড়ে যায়। আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।