নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনের বড় মা (জেঠি) নাসিমা বেগম (৮৫) বুধবার দুপুর ১২ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর জানাজার নামাজ শেষে মহিষভাঙ্গা কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল কুদ্দুস এমপি, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম পৌর মেয়র মাজেদুল বারী নয়ন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস মিয়াজী, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক ও সম্পাদক আবদুল মান্নান মরহুমের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।