মণিরামপুরে বিষপানে আত্মহত্যা করা শোকাবহ দুই নারী পরিবারের স্বজনদের মাঝে উপজলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম। মঙ্গলবার বিকেলে তিনি শোকসন্তপ্ত এ দুই পরিবারের বাড়িতে উপস্থিত হয়ে তাদেরকে সমবেদনা জানান।
এলাকাবাসী সূত্রে জানাযায়, পারিবারিক কলহের জেরে সোমবার উপজেলার কপালিয়া গ্রামের একাদশ শ্রেণির রাজিয়া সুলতান (১৭) নামে এ শিক্ষার্থী বিষপানে আত্মহত্যা করে। অপর দিকে ধর্ষণ চেষ্টার অপমানে ন্যায় বিচার না পেয়ে একই দিনে মনোহরপুর গ্রামের ঋষি পল্লীতে বিষপানে আত্মহত্যা করে পূর্ণিমা দাস (৩৭) নামে এক গৃহবধূ। একদিনে তাদের দুজনের আত্মহত্যার বিষয়টি ইউনিয়নবাসীকে ভাবিয়ে তুলেছে এবং দুই বাড়িতে শোকের ছায়া নেমে পড়েছে। ময়না তদন্ত শেষে মঙ্গলবার উভয়ের মরদেহ স্বস্ব পারিবারিকভাবে শেষ কাজ সম্পন্ন করা হয়।
শোকাবহ পরিবারের স্বজনদের সমবেদনা জানাতে সোমবার শোকসন্তপ্ত পরিবারের বাড়িতে উপস্থিত হন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম। শোকের ছায়া নেমে পড়া পরিবারের স্বজনদের তিনি এ সময় গভীরভাবে সমবেদনা জানান এবং বিভিন্ন বিপদে-আপাদে তাদের পাশে থাকার আশ্বাস দেন।
উপজেলা চেয়ারম্যান নাজমা খানম এ প্রতিবেদককে বলেন, জনগণের বিপদ-আপাদ সুখ-দু:খের সাথী হিসেবে পাশে দাড়ানোসহ জনকল্যাণে নিজেকে বিলিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করছি। তিনি আরও বলেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে দলমত নির্বিশেষে মানবসেবায় কাজ করার ব্রত নিয়েছি।