৭১ এর মুক্তিযোদ্ধে সখিনা বেগম নিকলী উপজেলাকে মুক্ত করেছেন। কিশোরগঞ্জের হাওর উপজেলা নিকলী গুরুই গ্রামে জন্মগ্রহণ করেন সখিনা বেগম। তার বাবার নাম মৃত সোনাফর এবং মায়ের নাম দুঃখীবিবি। স্বামী পরিত্যাক্তা নিঃসন্তান এক সাধারণ নারী তিনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি নেমে পড়েন সশস্ত্র যুদ্ধে। পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে দেশপ্রেমের কারণে তিনি ৯ মাস যুদ্ধ করে এই দেশকে মুক্ত করেন। তার বোনের ছেলে মতিউর রহমান মুক্তিযোদ্ধে শহিদ হলে তিনি আর ঘরে বসে থাকতে পারেননি। বসু ডাকাতের দলে তিনি প্রশিক্ষণ নেন এবং বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে সফল অপারেশন শেষ করেন। একপর্যায়ে তিনি পাক বাহিনীর হাতে ধরা পড়েন। তাদের উর্দু ভাষায় কথা বলে বুদ্ধি কাটিয়ে সেখান পান। আসার সময় সেখান থেকে নিয়ে আসেন এক ধারালো রামদা। একপর্যায়ে রামদা দিয়েই নিকলীর কুখ্যাত পাঁর কুপিয়ে হত্যা করে। এর মাধ্যমেই নিকলী বাজিতপুর রাজাকার মুক্ত হয়। তার এই রামদা টি বর্তমানে ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘরে সংরক্ষিত রয়েছে এবং নাম ফলকে সখিনা বেগমের নাম উল্লেখ আছে। তাই তিনি আমাদের কিশোরগঞ্জ বাসির কাছে গর্ভের প্রতীক। বিরঙ্গনা সখিনা বলেন, ৫১ বছর আগে দেশ স্বাধীন হয়েছে। এই বৃদ্ধ বয়সে ও তিনি এখন বীরত্বের মতো কথা বলে যাচ্ছেন।