"টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই অগ্রগণ্য" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে একটি আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে আরডিআরএস বাংলাদেশ ও জানো প্রজেক্ট এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকাল ১১ টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে একটি আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কায়সার জাহানের সঞ্চালনায় কুইজ প্রতিযোগীতা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাসেল মিয়া ও নারী দিবসের বিশেষ আমন্ত্রিত অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মিনী।আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাইজিদ বোস্তামী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কায়সার জাহান, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলতাফ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ধীবা রানী, উপজেলা সমবায় কর্মকর্তা, উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনঞ্জুমান আরা বেগম,লায়লা সরকার সভাপতি নারী সংস্থা ও যুগ্মসাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ তারাগঞ্জ উপজেলা শাখা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মমিনুল ইসলাম কুর্শা ইউনিয়ন চেয়ারম্যান ও সহসভাপতি উপজেলা আওয়ামী লীগ আফজালুল হক সরকার, ইকরচালী ইউনিয়ন চেয়ারম্যান ইদ্রিস উদ্দিন প্রমুখ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষন বিষয়ক প্রজেক্টের টেইনার ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংবাদিক, এনজিওকর্মী ও উপজেলার বিভিন্ন সংস্থার নারী নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।