রংপুরের পীরগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে নারী দিবসের "টেকসই আগামীর জন্য, জেন্ডার সমতাই অগ্রগণ্য’ প্রতিপাদ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুছা নাসের চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম, সমাজ সেবা কর্মকর্তা এনামুল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সেলোয়ারা বেগম, মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান প্রমূখ।
আরডিআরএস বাংলাদেশসহ কয়েকটি এনজিওর সহযোগিতায় আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়। পরে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে ড্রেস বিতরন করেন অতিথিবৃন্দ।