পীরগাছা প্রেসক্লাবের সভাপতি দৈনিক পরিবেশ পত্রিকার পীরগাছা প্রতিনিধি তোজাম্মেল হক মুন্সি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাকে রংপুর গুড হেলথ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার ডাক বাংলোর সামনে ব্যাটারী চালিত ভ্যানের সাথে তার মোটর সাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে তার কোমরের নিচে ফ্যাকচার হয়ে গুরুতর আহত হন।
সাংবাদিক তোজাম্মেল হক মুন্সির বড় ছেলে রাজু মুন্সি জানান, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে পীরগাছা প্রেসক্লাব থেকে উপজেলা পরিষদে যাবার পথে ডাক বাংলোর সামনে ট্রাক্টর দেখে তিনি দাড়ানোর সময় পিছন থেকে একটি ব্যাটারী চালিত ভ্যান তার মোটর সাইকেলকে ধাক্কা মারে। এতে তিনি ভ্যান ও মোটর সাইকেলসহ রাস্তার পাশে পড়ে দুর্ঘটনার শিকার হন। তাৎক্ষনিক তাকে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর গুড হেলথ হাসপাতালে ভর্তি করা হয়। তার কোমরের নিচে ফ্যাকচার হয়েছে চিকিৎসকরা আশঙ্কা করছেন। বর্তমানে তিনি সদ্য অবসরপ্রাপ্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স (হাড়-জোড়) বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ শফিকুল ইসলামের তত্ত্বাবধানে গুড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার পরিবারের পক্ষ থেকে সাংবাদিক তোজাম্মেল হক মুন্সির সুস্থ্যতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।