বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক নারী দিবস ২০২২ পালিত হয়েছে। চিতলমারী উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে (মঙ্গলবার) ৮মার্চ সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালি পরবত্তী আলোচনা সভা ও উপজেলা পরিষদ প্রঙ্গনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই শ্লোগানকে সামনে রেখে এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস সাবেরা কামাল স্বপ্না প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদা ফয়জুন্নেছা।