আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যশোরের অভয়নগর উপজেলায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার সকালে দিবসটির শুরুতে বর্ণাঢ্য র্যালী করা হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভীন, উপজেলা মৎস কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ছামদানী, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। এ সময় আরও উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এস জেড মাসুদ তাজ, সহ সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী উদ্যোক্তাগণ।
এসময় নারীদের নিয়ে কথা বলেন, নাসরীন আক্তার ডলি, বিভাগীয় জয়িতা পুরষ্কার প্রাপ্ত সফল নারী ঝর্ণা রায়। অনুষ্ঠানে বক্তারা নারী -পুরুষ বৈষম্য না করে দেশের অগ্রযাত্রায় সবাই মিলে কাজ করার আহ্বান জানান।