রংপুরে অন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) সকালে রংপুর টাউন হল মিলনায়তনে রংপুর জেলা প্রশাসন ও রংপুর মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে অলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইডি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহমুদ, রংপুর জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ছাফিয়া খানম, রংপুর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান, রোজৗ রহমান, সাবেক সংসদ সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি সহ অন্যান্য অতিথি বৃন্দ।