এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর বজ্রকন্ঠে উচ্চারিত ৭ই মার্চের ভাষণে বাংলা আকাশে-বাতাসে ধ্বনিত হয়েছিল স্বাধীনতার ঘোষণা। জাতির জনক বঙ্গবন্ধু অঙ্গুিলহেলনি ৭ই মার্চের ভাষণে উত্তাল হয়ে উঠে ঢাকার রেসকোর্স ময়দান। জনপ্রিয় নেতার মহাকাব্যিক ভাষণে উজ্জীবিত হয়ে উঠে এদেশেরে কৃষক-শ্রমিক-জনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৮ মিনিটের সেই ভাষণে শোষিত-বঞ্চিত বাঙ্গালীজাতি খুঁজে পায় স্বাধীনতার দিক নির্দেশনা। সোমবার সকালে ৭ই মার্চ উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বিশ্বের অন্যতম ভাষণ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভাষণটি ইউনেসকো বিশ্ব ইতিহাসের প্রামাণ্য দলিল হিসেবে গ্রহণ করেছে। সংস্থাটি বিশ্বের ৭৮টি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দলিল, নথি ও বক্তৃতার মধ্যে জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণও অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র-১ কামরুজ্জামান কামরুল, যুব মহিলা লীগের সভাপতি মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, হাফিজ উদ্দিন, আলমগীর হোসেন লিটন, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, আবদুল আলীম জিন্নাহ, আওয়ামী লীগ নেতা অজিত ঘোষ, উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম রিপনসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এর আগে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। পরে বঙ্গবন্ধুর মুর্যালের পাদদেশে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, বীর মু্িক্তযোদ্ধা মোঃ আলাউদ্দিন, অ্যাড. বশির আহমেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার প্রমূখ।
অপর দিকে বিকেলে আওয়ামী লীগের সাবেক দলীয় কার্যালয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে আরও একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমান ও বাপ্পী হাসানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম মিলন, সাবেক ইউপি চেয়ারম্যান বিপদ ভঞ্জন পাড়ে,আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মিলন, তরুন আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষ, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান জনি, সেতু, সাজ্জাদ হোসেন প্রমুখ।