রংপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে নগরীর বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ্য অপর্ণ করেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ছাফিয়া খানম, জেলা পুলিশ সুপার ফেরদৌস আহমেদ চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলু, জেলা ও মহানগর অওয়ামী লীগসহ বিভিন্ন সরকারী দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে।
এছাড়া দিবসে ঘিরে জেলা শিশু একাডেমীতে আবৃত্তি ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতা, বিকেলে টাউন হলে শিশু কিশোরদের পরিবেশনায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পরিবেশন, আলোচনা সভা ও নাটক মঞ্চায়িত হয়। এ ছাড়া জেলার ৮ উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়।