ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৪৮ পিস ইয়াবাসহ রুবেল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
রোববার দিবাগত রাত ১টার দিকে হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলামের নির্দেশনায় উপজেলার তারবাগান এলাকায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রুবেল হাতেনাতে আটক করেন।
আটককৃত মাদক ব্যবসায়ী রুবেল হরিপুর উপজেলার সদর ইউনিয়নের ভবানন্দপুর হাটপুকুর গ্রামের আবদুল হাকিমের ছেলে।
হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, হরিপুর থানার এস আই আবু ঈশা ও রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৮ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রুবেল হাতেনাতে আটক করেন। সঙ্গে থাকা একটি লাল রঙের এ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার সকালে রুবেলের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা রজু করে আদালতে পাঠানো হয়েছে।