ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা আইন শৃঙ্খলা, চোরাচালান, মাদক নিয়ন্ত্রণে ও কৃতিত্বপূর্ণ কর্মকান্ডের হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলামকে জেলার শ্রেষ্ট ওসি হিসেবে পুরুস্কৃত করেছেন।
রোববার (৬ মার্চ) জেলা পুলিশের কল্যাণ সভা শেষে দুপুর ১ টায় পুলিশ অফিস কনফারেন্স রুমে পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারি পুলিশ সুপার তোফাজ্জল হোসেনে সঞ্চালনায় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়।
মাসিক অপরাধ সভা শেষে জেলার সর্বমোট ৬ জনকে পুলিশ কর্মকর্তাকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কৃত করা হয়।
জেলার শ্রেষ্ঠ থানার অফিসার ইনচার্জ হিসাবে হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম এর হাতে পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে হরিপুর থানার এস আই রাকিবুল ইসলাম রাকিবকে পুরস্কৃত করা হয়।