জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক দিনারা জামান এর নেতৃত্বে আজ রোববার মহানগরীর বড় বাজারে অভিযান পরিচালিত হয়।
এতে পুষ্টি সয়াবিন তেলের ডিলার মেসার্স রাজ্জাক ব্রাদার্সকে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে তেল বিক্রির অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।অভিযান কালে বেশ কয়েকটি ডিলার পয়েন্টে গুদাম তল্লাশি, বিক্রয় ভাউচার যাচাই করা হয়।
৩ এপিবিএন খুলনার সহযোগিতায় এ অভিযান সম্পন্ন হয়।
অভিযানে ব্যাবসায়ী প্রতিনিধি ও ক্যাব সদস্য উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।