খুলনা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কয়রা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটির পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। গত ৪ মার্চ বিকাল ৩ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের হলরুমে মাসিক সাধারণ সভায় সংগঠনের প্রধান উপদেষ্টা ডঃ এস, এম, মাহবুবুর রহমান সহ সকল সদস্যদের উপস্থিতিতে আগামী এক বছরের জন্য পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেন। নতুন কমিটিতে বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী খায়রুল আলমকে সভাপতি এবং এফএমআরটি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুজ্জামান উজ্জ্বলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি রুমানা খাতুন, যুগ্ন সাধারণ সম্পাদক কামরুন্নাহার কেয়া, সাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার,সহ-সাংগঠনিক সম্পাদক মেহবুব হাসান, অর্থ সম্পাদক মাহবুবুল হাসান, দপ্তর সম্পাদক রাবিনা সুলতানা,প্রচার সম্পাদক আলমগীর হোসেন সিয়াম, ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ, কার্য-নির্বাহী সদস্যরা হলেন মাসুদ রানা, মাহবুবা নাসরীন, বিবেক বর্মন, ফারুক হোসেন ও তাপস দাস।