কয়রার উত্তর বেদকাশীর বড়বাড়ী আদিবাসী মুন্ডা পাড়ায় প্রস্তাবিত কপোতাক্ষ মুন্ডা দলিত মহিলা সমবায় সমিতি লিঃ এর অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে পিছিয়ে পড়া আদিবাসী অনগ্রসর মুন্ডা নারীদের নিয়ে কাজ করা হবে। গত ৫ মার্চ বেলা ১১ টায় প্রস্তাবিত মহিলা সমবায় সমিতির সভাপতি সুমিত্রা মুন্ডার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমবায় পরিদর্শক আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদক চন্দনা মুন্ডা সহ সমবায় সমিতির সকল সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।