১৮ মার্চ মণিরামপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশনার এ্যাড. মকবুল ইসলাম ও এ্যাড. বশির আহমেদ খান বৃহস্পতিবার রাতে নির্বাচনী তফসীল ঘোষণা করেন। ঘোষিত তফসীল অনুযায়ী ১৭টি পদের বিপরীতে শুক্রবার মনোনয়ন পত্র ক্রয়ের প্রথম দিনে ১৫টি মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন প্রার্থীরা। শনিবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করার সময় রয়েছে। তফসীল অনুযায়ী ৬ মার্চ মনোনয় পত্র জমাদান, ৭ মার্চ মনোনয়ন পত্র বাছাই এবং ৮ মার্চ মনোনয়ন পত্র প্রত্যাহারের দিন ধার্য্য করেছেন নির্বাচন কমিশন। এ নির্বাচনে ৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন কমিশন জানিয়েছেন ১৮ মার্চ শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত বিরতিহীন ভাবে প্রেসক্লাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।