রংপুরের পীরগঞ্জে শুক্রবার স্থানীয় শেখ হাসিনা বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী বনিক সমিতির সদস্যদের পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ বনিক সমিতির সভাপতি পৌরসভার কমিশনার সাইফুল আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-জাতীয় সংসদের স্পিকার ড.শিরিন শারমিন চৌধুরির প্রতিনিধি রকিবুল ইসলাম নয়ন। বিশেষ অতিথি ছিলেন-রংপুর অঞ্চলের শ্রেষ্ট করদাতা বিশিষ্ট ঠিকাদার জাহিদুল ইসলাম রুবেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন,বনিক সমিতির সম্পাদক খলিল হোসেন,প্রকৌশলী আসাদুজ্জামান মঞ্জু প্রমুখ। মেলায় স্থানীয় রাজনীতিক, পৌর-কমিশনার,বনিক সমিতির সদস্য ও তাদের পরিবারবর্গসহ ৫ শতাধিক নারীপুরুষ অংশ নেন। সমাজের বিভিন্নস্তরে উল্লেখ্যযোগ্য অবদানের স্বীকৃত স্বরুপ বনিক সমিতির পক্ষ থেকে অর্ধ শতাধিক ব্যক্তিকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মধ্যাহ্নভোজের পর বিকেল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা নাচ গান পরিবেশন করে।