চাঁদপুর সদর উপজেলা ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়ন
মেঘনা নদীর ভাঙনকবলিত এলাকা থেকে অসংখ্য ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে লক্ষিরচর,বলাশিয়া,গোয়াল নগর,বাঁশগাড়িসহ আরো কয়েকটি গ্রাম। অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু তোলা বন্ধের দাবিতে ৪ মার্চ শুক্রবার সকাল এগারোটার সময় রাজরাজেশ্বর গোয়াল নগর নদীর পাড়ে মানববন্ধন করেছেন ক্ষুব্দ এলাকাবাসী। কয়েক শতাধিক নারী পুরুষ এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন এবং বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবি জানান।
মানববন্ধনে জানানো হয়, রাজরাজেশ্বরের লক্ষিরচর,বলাশিয়া, গোয়াল নগর,বাঁশবাড়ি গ্রামসহ আশপাশের এলাকায় মেঘনা নদী বেশ কয়েক বছর ধরে ভাঙছে।ভাঙনের ভয়াবহতায় কোটি টাকার উপরে অর্থ ব্যয় করে নবনির্মিত স্কুল ও সাইক্লোন সেন্টার টি উদ্বোধনের আগেই গতবছর চোখের নিমিষে নদীতে বিলীন হয়ে গেছে। এরইমধ্যে রাজরাজেশ্বর ওমর আলী উচ্চবিদ্যালয় এবং ইউনিয়ন পরিষদ সহ
গ্রামের অনেক ঘরবাড়ি, বাজারের দোকানপাট, কবরস্থানের জায়গা, রাস্তা নদীতে বিলীন হয়ে গেছে। একাধিক ভাঙ্গনে ও দুটি প্রতিষ্ঠান শরীরের অন্যত্র অস্থায়ীভাবে স্থাপনা গড়ে তোলা হয়েছে।
এমন ভাঙ্গন পরিস্থিতির মধ্যে গত কয়েক বছর যাবৎ রাজরাজেশ্বর ইউনিয়ন এলাকার মেঘনা নদীতে নির্বিচারে অগণিত মিনি ড্রেজার স্থাপন করে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছে।
প্রতিদিন এই এলাকা থেকে কয়েক শতাধিক বালুর জাহাজ ভরাট করে দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এর আগেও এই অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে লক্ষীরচর এ মানববন্ধন করা হলেও বালু উত্তোলনের ড্রেজার সন্ত্রাস বন্ধ হয়নি।
রাজরাজেশ্বর ইউনিয়নকে রক্ষার দাবিতে শুক্রবার আবারো মানববন্ধন করেন এলাকাবাসী।
এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
গ্রামবাসী বলেন, সরকারিভাবে এখানে কোন বালু উত্তোলন করা হয়না। জেলা প্রশাসন থেকেএ বালু মহল ইজারা দেওয়া হয়নি। তবে কেন ব্যক্তি স্বার্থে জনগণের ক্ষতি করে এই অবৈধ বালু উত্তোলন।
অবিলম্বে ড্রেজার সন্ত্রাসের অবৈধ বালু উত্তোলন বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উচ্চ আদালতের প্রধান বিচারপতি এবং চাঁদপুর জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভাঙ্গন কবলিত রাজরাজেশ্বর ইউনিয়নবাসী।
তারা বলেন এ পর্যন্ত রাজরাজেশ্বর ইউনিয়ন এলাকার মেঘনা নদী থেকে প্রায় তিন হাজার কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করা হয়েছে। যার সরকারের রাজস্ব তহবিলে জমা হয়নি।এ খবর পত্র পত্রিকায় এসেছে।
প্রায় শতাধিক ড্রেজার দিয়ে রাত-দিন চব্বিশ ঘন্টা ব্যাপক বালু উত্তোলনের কারণে নদীতীরে থাকা গ্রামবাসী আসছে বর্ষা মৌসুমে ভয়াবহ ভাঙ্গনের শিকার হতে পারেন বলে আশঙ্কা তাদের।
সেলিম খান নামে জনৈক ইউপি চেয়ারম্যান হাইকোর্টের আদেশের নাম ভাঙ্গিয়ে চাঁদপুর মেঘনা নদীর যত্রতত্র
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এবং প্রায় এক যুগেরও বেশি সময় এই বালু উত্তোলন করে শূন্য থেকে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। এমন অভিযোগ এখন স্থানিয় মানুষের মুখে মুখে।
রাজরাজেশ্বর ইউনিয়ন বাসিকে ক্ষতিগ্রস্ত করে যারা এই অপকর্ম করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানানো হয় মানববন্ধনে।