ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের যাত্রাপুর চকবাজারে নবনিরর্মিত মসজিদের শুভ উদ্বোধন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই মসজিদের শুভ উদ্বোধন করেন মসজিদ কমিটির সভাপতি এবং আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি।মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দিদারূল আলমের সঞ্চালানায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সভাপতি কাজী মহি উদ্দিন মোল্লা, আশুগঞ্জ সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মো.শফিকুল ইসলাম,তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাদল সাদির,আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম মিঠু, আশুগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোবারক হোসেন এবং আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা গ্রামের বিশিষ্ট ব্যব্সায়ী রোমান আকবর প্রমুখ।এছাড়া দুর্গাপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানগণ মোহাম্মদ রাসেল মিয়া সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সভাপতি কাজী মহি উদ্দিন মোল্লার পরিচালনায় মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন যাত্রাপুর গ্রামের যুবনেতা মামুন মিয়া।