ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে বৃহস্পতিবার দিনগত রাত ১২ টায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোল প্লাজা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক কারবারিকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১২ টায়।আটককৃত মাদক কারবারি হল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার খোলাপাড়া গ্রামের মোঃ আক্তারুজ্জামানের ছেলে মোঃ জাকির হোসেন৷। পুলিশ জানায় সে দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ঢাকা নিয়ে বিক্রি করত। তবে এ বিষয়ে আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আজাদ রহমান বলেন গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোপ্লাজায় পুলিশের তল্লাসী চৌকি বসালে তাকে দেখে সন্দেহ হলে পুলিশ তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেন্সিডলসহ ১ জন মাদক কারবারিকে আটক করে। পরে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়। তিনি আরও বলেন বাংলাদেশ সরকার মাদকের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছে। তাই পুলিশ মাদক বিক্রেতা এবং সেবনকারী কাউকে ছাড় দিবে না।