ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. আবদুল মমিন বাবুল উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার আদর আলী কমপ্লেক্সের কারিমা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আনুষ্ঠানিক ঘোষণা দেন।
আব্দুল মমিন বাবুল আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি। ছাত্র রাজনীতির মাধ্যমেই তিনি রাজনীতি শুরু করেন। আগামী ১২ মার্চ আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মো. কাদিরুজ্জামান ভূঁইয়া, দীপক কুমার ঘোষ, ফ্লোরিডা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মো. নেসার আহমেদ খলিফা, পৌর যুবলীগের সভাপতি মো. মনির খান, সাধারন সম্পাদক আবু কাউছার ভূঁইয়া, যুবলীগ নেতা মো. ইকবাল হাসান, মো. মনির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাব উদ্দিন বেগ শাপলু, ওয়ার্ড কাউন্সিলর মো. জান্নাত হোসেন ঈশান প্রমুখ। এ সময় সাংবাদিকরা আবদুল মমিন বাবুল ভাইকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
বক্তব্য প্রদানকালে জানান, আবদুল মমিন বাবুল একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। নানা গুনের কারণে তিনি সভাপতি হতে পারবেন বলে নেতা-কর্মীরা বিশ্বাস করেন। রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক অনেক ভালো কাজে জড়িত।
আব্দুল মামুন বাবুল বলেন, 'আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি দীর্ঘদিন যাবত জড়িত। ২৪ বছর যাবত আমি যুবলীগে। আমার শুভাকাংখীদের সঙ্গে পরামর্শ করে সভাপতি প্রার্থী হয়েছি।