খুলনা মেট্রোপলিটন পুলিশের(কেএমপি) মাদক বিরোধী অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪.১২৫ লিটার চোলাই মদ এবং ৫০ গ্রাম গাঁজাসহ ০৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার কেএমপি সূত্রে জানা গেছে,
গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী লবনচরা থানা এলাকার মোঃ নোমান খান(২০) খুলনা সদর থানা এলাকার মোঃ জুয়েল(২৪), মোঃ অমিত হাসান@ অভি(২৩), দিঘলিয়া থানা এলাকার উত্তম দেবনাথ(৩১) এবং সোনাডাঙ্গা থানা এলাকার এবং ৫) শাখাওয়াত হোসেন হৃদয়(৪৫)কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। ধৃত উপর্যুক্ত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৪.১২৫ লিটার চোলাই মদ এবং ৫০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।