ঠাকুরগাঁওয়ের হরিপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফাটল পরিদর্শন করলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবদুল কাশেম মুহাম্মদ শাহীন।
বৃহস্প্রতিবার সকাল সাড়ে ১১ টায় ঘটনাস্থলে পরিদর্শনে এসে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের তিনতলা ভবনের প্রতিটি কক্ষ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় প্রকাশিত ফাটলের অভিযুক্ত স্থানগুলো ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হাসান মুকুল, উপজেলা নির্বাহী অফিসার আবদুল করিম, ঠাকুরগাঁও ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মশিউর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাকিবুজ্জামান, ঠাকুরগাঁও গণপূর্ত্য বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান ও উপজেলা প্রকৌশলী মাসুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভবন পরিদর্শন শেষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবদুল কাশেম মুহাম্মদ শাহীন মসজিদের ফাটল বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, প্রাথমিকভাবে আমি ধারণা করছি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে ঠিকদার প্রতিষ্ঠান অবকাঠামো নির্মাণে কিছুটা অনিয়ম ও ভূলত্রুটি করেছে। এই ভূলত্রুটি ও অনিয়মের বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অনিয়ম পাওয়া গেলে ঠিাকাদার প্রতিষ্ঠান ও এই কাজে সংশ্লিষ্ট সকল ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।