ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন মাঠ পর্যায় জেলা প্রশাসকের কার্যালয় (রাজস্ব প্রশাসন) উপজেলা সার্কেল ভূমি অফিসে কর্মরতদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড বাস্তবায়নের দাবীতে বাংলাদেশ ভূমি প্রশাসন সহকারী সমিতি খুলনার পাইকগাছা উপজেলা শাখা পূর্ণ কর্মবিরতি দিবস পালন করছে। ১ মার্চ থেকে (৭ ও ১৭ মার্চ) বাদে ২৪ মার্চ পর্যন্ত এ কর্মসূচি চলবে। বৃহস্পতিবার সকালে উপজেলা ভূমি অফিসের সামনে কর্মবিরতি পালন করার সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী আ. বারী, প্রতুল জোয়ারদার, টিপু সুলতান, আ. খালেক খান, আরিফুল ইসলাম ও মনিরুজ্জামান প্রমুখ।