যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে গ্রেফতারি পরোয়ানার ৬ আসামিকে আটক করেছে। আটককৃতদের বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার গৌরীঘোনা গ্রামের লুৎফর রহমানের ছেলে সাইফুল ইসলাম(৪২),বসুন্তিা গ্রামের আবদুল আজিজ সরদারের ছেলে রুহুল আমিন (২৫), মঙ্গলকোট গ্রামের মোহাম্মদ আলী মোড়লের ছেলে শহিদুল ইসলাম(৩৮), বারুইহাটি গ্রামের আছাহাক আলীর ছেলে এনামুল হোসেন (২০),পাঁচপোতা গ্রামের কেসমত সরদারের ছে।েল আলমগীর হোসেন(৪০)ও গৌরীঘোনা গ্রামের তৃপ্তি রানী দাস(৩৫)কে আটকব করেছে। আটককৃতদের বিরুদ্ধে পৃথক মামলা রয়েছে।