কয়রা উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ‘মুজিববর্ষের অঙ্গীকার রক্ষা করবো ভোটাধিকার’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ র্থ জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গত ২ মার্চ সকাল ১০ টায় র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম। ইউআরসি নাজমুল হুদার সঞ্চলনায় স¦াগত বক্তৃতা করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রানীসম্পদ অফিসার ডাক্তার কাজী মোস্তাহিন বিল্লাহ,শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার ও প্রেসক্লাবের সহ সভাপতি শেখ মনিরুজ্জামান মনু প্রমুখ।