যশোরের ঝিকরগাছায় "মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পরিষদের মুক্তমঞ্চে উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার যশোরের উপপরিচালক ও উপসচিব মো. হুসাইন শওকত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান, মো. সেলিম রেজা ও লুবনা তাক্ষী।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুবুল হক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজিব হাসান, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার বসু, সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, বিআরডিবি কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রকল্প কর্মকর্তা আনিসুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা পারভীন, উপজেলা রিসোর্স ইনসট্রাক্টর নাজনীন সুলতানা প্রমুখ।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা ইতিহাস এবং মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নিয়ে আলোচনা করেন। আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীরমুক্তিযোদ্ধা লেয়াকত আলী, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশীদ, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী।
এছাড়াও চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আমিনুর রহমান, আবদুর রাজ্জাক, খায়রুজ্জামান, শাহাজান আলী মোড়ল,ও মাস্টার আনিস-উর-রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক।