খুলনার পাইকগাছায় ৪র্থ জাতীয় ভোটার দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে এক বণার্ঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা কামাল উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সিনিয়র উপজলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমবায় কর্মকর্তা মো. বেনজির আহম্মেদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ প্রমূখ। অনুষ্ঠানে নতুন ভোটার খাদিজা খাতুন ও এসএম মেহেদী হাসান তাদের অনুভূতির কথা ব্যাক্ত করেন।