খুলনা জেলার রূপসা উপজেলার ৩নং নৈহাটী ইউনিয়নের শ্রীরামপুর বিল ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির আয়োজনে শ্রীরামপুর ভাঙ্গন সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গনরোধে বিশেষ উন্নয়নমূলক আলোচনা সভা বুধবার বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। ওই আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা করেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদী।
অনুষ্ঠানে শ্রীরামপুর বিল ও পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আঃ রউফ কোরাইশী'র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন বাদশা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ইউএনও (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন, রূপসা থানা অফিসার (ইনচার্জ) মো. মোশাররফ হোসেন, জাতীয় পুরস্কার প্রাপ্ত ক্রীড়াবিদ এমপি'র বড় ভাই আজাদ আবুল কালাম, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মুকুল, ৩নং নৈহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল, ইউপি সদস্য মো. আশাবুর রহমান মোড়ল, ইউপি সদস্য আঃ রাজ্জাক শেখ,মহিলা ইউপি সদস্য লিপিকা রাণী দাস। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শ্রীরামপুর বিল ও পানি সমবায় সমিতির কোষাধ্যক্ষ কামরুল হাসান শান্ত, সদস্য দাউদ আলী শেখ, ইসরাইল, প্রশান্ত কুমার দে, মাহমুব শেখ, শ্রমিক লীগ নেতা মো. জাহাঙ্গীর শেখ, সাংবাদিক শহীদুল্লাহ্ আল আজাদী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।