বুধবার সকালে যশোরের ঝিকরগাছা মহিলা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ এবং ক্লাস উদ্বোধন করা হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অ্যাকাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে এ অনুষ্ঠানে সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন। প্রধান অতিথি হিসেবে তিনি বলেন- একাদশ শ্রেণির ছাত্রীরাই মানব এবং দেশ উন্নয়নের প্রধান চালিকা শক্তি। আজকের তোমারই আগামী দিনের শিক্ষিত মা। একজন শিক্ষিত মা সন্তানদের শিক্ষার আলোয় আলোকিত করে পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে অগ্রনী ভুমিকা রাখতে পারেন। নারী শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। দেশের উন্নয়নে আজ থেকেই তোমাদের শপথ নিতে হবে।
ছাত্রী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সহকারী অধ্যাপক যথাক্রমে আবদুল হাকিম, বিশ্বাস স্বপন কুমার, নুরুন্নাহার ফরিদা,খলিলুর রহমান, আমিনুর রহমান পিন্টু ও আতিয়ার রহমান। ছাত্রীদের মধ্যে সোনিয়া খাতুন, মরিয়ম তাবাসসুম ও তামিমা ইসলাম রুবাইয়া বক্তব্য দেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর কবীর। একাদশ শ্রেণির ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে মিষ্টিমুখ করানো হয় এবং ক্লাসের উদ্বোধন ঘোষণা করা হয়।