খুলনার দিঘলিয়ায় ৫০তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে দিঘলিয়া এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে ২ দিন ব্যাপী অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।
দিঘলিয়া এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাচা এবং মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ শিরিন ময়না, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মাহফুজুর রহমান, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মাকসুদা খানম। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শরীরচর্চা শিক্ষকবৃন্দ।