মণিরামপুরের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. খান টিপু সুলতানের মণিরামপুরস্থ বাসভবনে সন্ত্রাসী হামলা ও চুরির ঘটনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মণিরামপুর পৌরসভা কার্যলয়ের সামনে উপজেলাবাসীর আয়োজনে এ প্রতিবাদ সভা আয়োজন করা হয়।
উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আমেনা খাতুন সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি বিল্লাল হোসেন মিন্টু, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, কাশিমনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দ্বীন ইসলাম মনা পৌর কাউন্সিলর বাবুল আক্তার, ইউপি সদস্য সঞ্জয় সাহা, সাবেক ইউপি সদস্য প্রদীব হালদার প্রমুখ।