যশোরের মণিরামপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক, যুগান্তর পত্রিকার স্থানীয় উপজেলা প্রতিনিধি, সমাজের কথা পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও সুন্দলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ মোতাহার হোসেনের মা গুলজান বিবি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী---রাজেউন)। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটার দিকে পৌরসভাধীন মোহনপুর গ্রামের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোক বিবৃতি জানিয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল একশো বছর। তিনি ৬ ছেলে ও ৪ মেয়ের জননী ছিলেন। মৃত্যকালে তিনি ৪ ছেলে ৪ মেয়েসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় পৌর শহরের ফাযিল মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। মরহুমের জানাযায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরিবার সূত্রে জানাযায়, গুলজান বিবি মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক মরহুম গোলাম মোস্তফার মা ছিলেন। তিনি মণিরামপুর পৌরসভার প্যানেল মেয়র-১ ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেরে একমাত্র দাদি।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী মাহামুদুল হাসান, আওয়ামী লীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মনিরুজ্জামান মিল্টন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ, মণিরামপুর সদর ছাত্রলীগের আহ্বায়ক মাহাবুর রহমান,
উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নি, জেলা বিএনপির নেতা মোঃ মুছা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম-সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।