আংশিক কমিটি ঘোষণার প্রায় তিন মাস পর খুলনা মহানগর বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের কথা জানানো হয়। এতে আহ্বায়ক করা হয়েছে এস এম শফিকুল আলম মনাকে। আর সদস্য সচিব করা হয়েছে শফিকুল আলম তুহিনকে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ-যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম জহির, কাজী মোঃ রাশেদ, স. ম. আ. রহমান, সৈয়দা রেহেনা ইসা, অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি ও হাসানুর রশিদ চৌধুরী মিরাজ। সদস্যরা হলেন- রকিবুল ইসলাম বকুল, ফকরুল আলম, জালাল শরিফ, শেখ জাহিদুল ইসলাম, আ. রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুল রহমান কাকন, ওয়াহিদুর রহমান দিপু, বেগ তানভিরুল আজম, সাহিনুল ইসলাম পাখি, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, এ্যাড. মাসুম রশিদ, হুমায়ন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, এ্যাড. চৌধুরী তৌহিদুর রহমান তুষার, একরামুল হক মিল্টন, জহর মীর, উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিব বিশ্বাস, আহসান উল্লাহ বুলবুল, এ্যাড. মোঃ আলী বাবু, তারিকুল ইসলাম, শরিফুল আনাম, শেখ জামাল উদ্দিন, মোঃ আবদুল হালিম, আবু সাইদ, হাওলাদার আব্বাস, আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, নাসির খান, আবদুস সালাম, আলমগীর হোসেন, কাজী শাহ নেওয়াজ নিরু, আবদুর রহমান ডিনো, নাজমুল হুদা চৌধুরী সাগর, ফারুক হোসেন হিলটন, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, জাহিদ হোসেন, মিজানুর রহমান মিল্টন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা ও মাসুদ খান বাদল। প্রসঙ্গত, এর আগে গত বছরের ৯ ডিসেম্বর এসএম শফিকুল আলম মনাকে আহ্বায়ক, তরিকুল ইসলাম জহিরকে ১নং যুগ্ম-আহ্বায়ক ও মোঃ শফিকুল আলম তুহিনকে সদস্য সচিব করে খুলনা মহানগর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।