যশোরের ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ
অগ্নিঝরা মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মোমবাতি প্রজ¦লন কর্মসূচি পালন করেছে।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে সোমবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং মোমবাতি প্রজ¦লন করা হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও পৌর শাখার সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মুনিরুল আলম মিশর, নবনির্বাচিত কাউন্সিলর ও উপজেলা সদস্য সাজ্জাতুল জামান রনি, জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইসমাইল হোসেন, আবুল হোসেন, প্রশান্ত কুমার কাটু, আরিফ হোসাইন, শাকিল হোসেন, ইমন সরদার, রাজন, রকি প্রমুখ।