মিথ্যা মুক্তিযোদ্ধা পরিচয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলে রাখতে পারলো না খুলনার পাইকগাছা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফাইমিন সরদারের পরিবার। গত শুক্রবার সকালে জমির মালিক মনিরা বালার বংশধর উজ্জ্বল, দীলিপ সরদার দিংরা খাটুয়ামারীর রুহুল আমিন সরদার দিংদের দীর্ঘদিনের অবৈধ দখল থেকে তাদের সম্পত্তি পুনোদ্ধার করলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। জমি উদ্ধারে খবরে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পত্র-পত্রিকায় পক্ষে-বিপক্ষে জনমত তৈরী হয়। এদিকে ১৪৪ ধারা উপেক্ষা করে উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক ফাইমিন সরদারের পিতা মুক্তিযোদ্ধা রুহুল আমিন সরদার পরিবারের জমি দখল চেষ্টার বিষয়ে মিডিয়ায় এমন খবর দেখে খোদ মুক্তিযোদ্ধারা হতবাক হয়েছেন। রাড়-লী ইউপি চেয়ারম্যান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন জানান, পাইকগাছায় তালিকাভুক্ত সোলাদানা ইউনিয়নে রুহুল আমিন সরদার নামে কোনো মুক্তিযোদ্ধা নাই। সর্বশেষ সোলাদানা ইউনিয়ন যুবলীগের সভাপতি সায়েদ আলী মোড়ল কালাই জানান, জমির বিরোধে বিবাদমান দু’পক্ষই আমার কাছে আসলে মিমাংসার জন্য নতুন করে জরিপ করতে উভয়ে সম্মত হয়েছে। প্রকৃত জমির মালিকদের মধ্যে গোলবুনিয়ার মৃত. মনোজ সরদারের ছেলে উজ্জ্বল সরদার ও মৃত. অখিল সরদারের ছেলে দীপক ও উজ্জ্বল সরদার পরিবারের সদস্যরা জানান, পাইকগাছা সিনিয়র জজ কোর্ট দেঃ ৪৩/৯৩ মামলায় গত ২৫ অক্টোবর ২০০৫ তারিখে আদালতের বিচারক ইমরান হোসেন চৌধুরী চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে প্রতিপক্ষ জামাল দিংদের দায়ের করা আপীল ১৯/২০০৬ মামলায় উচ্চ আদালত ২৩ মে ২০১২ সালে নিন্ম আদালতের রায় বহাল রেখে আদেশ দেন। উজ্জ্বল, দিলীপ সরদার পরিবারের অভিযোগ, এ সম্পত্তির আমাদের নামে হাল জরিপের ৪১৮, ৪১৯, ৪৫৩ খতিয়ানের ১৬০, ১৬১ সহ বিভিন্ন দাগে ২৯ বিঘা সম্পত্তি রেকর্ড হলে সাবেক ইউপি সদস্য খাটুয়ারীর রুহুল আমিন সরদার দিংরা আমাদের কাছ থেকে চিংড়ি ঘের করতে জমি ডীড করে নেয়। কিন্তু বিগত ২০১৬ সাল থেকে এ পর্যন্ত সাড়ে ৮ লাখ হারীর টাকা থেকে বঞ্চিত হয়েছি। বছরের পর বছর ধরে রুহুল আমীন সরদার, বারিক সরদার দিংরা বিগত একটি ডিসিআর দেখিয়ে চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে তাদের চিংড়ি ঘেরভুক্ত জমি জবর দখল করে রাখেন। এ নিয়ে থানায় দুপক্ষের মধ্যে বসাবসি হলেও কোনো সমাধান মেলেনি। এরইমধ্যে রুহুল আমীন দিংরা নির্বাহী আদালতে ১৪৪ ধারার বিধান মতে এমআর-৩০/২২ মামলা করলেও উজ্জ্বল-দিলীপ সরদার দিংরা গত শুক্রবার সকালে আমিনদ্বারা জরিপ করে তাদের সম্পত্তির দখল নিলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওসি মো. জিয়াউর রহমান বলেন, খাটুয়ামারীতে সম্পত্তির বিরোধে দু’পক্ষের মধ্যে কোনো রকম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সে জন্য পুলিশ সতর্ক রয়েছে।