বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের ২নং ওয়ার্ডের উথরাইল জাহানারাবাজ গ্রামের রাস্তার পার্শ্বে জনসাধারনের পানি নিস্কাশনের পাঁকা ড্রেন ভেঙ্গে বসতবাড়ি তৈরী করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, আদমদীঘির সান্তাহার ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উথরাইল জাহানারাবাজ গ্রামের জসাধারনের বসতবাড়ির পানি নিস্কাশনের জন্য গত ২০১৮-১৯ অর্থ বছরের এলজিএসপি প্রকল্পের ১ লক্ষ টাকা ব্যায়ে ছাত্তারের বাড়ীর পার্শ্বে দিয়ে ইউনিয়ন পরিষদের অধিনে সরকারি ড্রেন তৈরী করেন। একই গ্রমের মৃত ইউনুস আলীর ছেলে আবদুর ছাত্তার নিজ ক্ষমতার বলে সরকারি পানি নিস্কাশনের ড্রেন ভেঙ্গে বসতবাড়ি নির্মান কাজ শুর করতে যায়। এ সময় স্থানীয় গ্রামের লোকজন বাধা দেয়। ফলে শুরু হয় হট্টগোল। বিষয়টি জানাজানি হলে ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য একটি মহল জোড় তৎপড়রতা চালাচ্ছে।
স্থানীয় বাসিন্ধা এনামুল বলেন, পানি নিস্কাশনের সরকারি ড্রেন ভেঙ্গে বাড়ী নির্মান করলে এলাকার ক্ষতি হবে। ছাত্তার নিজ ক্ষমতার বলে স্থানীয় কিছু অসৎ ব্যক্তিদের ম্যানেজ করে এই অবৈধ কাজ করছে। অবিলম্বে কাজ বন্ধ করা হোক। সান্তাহার ইউপির ২ নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য নাজিম উদ্দীন ড্রেন ভাঙ্গার কথা স্বীকার করে বলেন পানি নিস্কাশনের সরকারি ড্রেন ভেঙ্গে ঠিক হয়নি। ড্রেন ভেঙ্গে বসতবাড়ি নির্মান কাজ বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে ড্রেন ভেঙ্গে বসতবাড়ি নির্মান করা আবদুর ছাত্তার বলেন, পানি নিস্কাশনের সরকারি ড্রেন ভেঙ্গে আমি অন্যায় করেছে। আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাইতো ভাঙ্গা ড্রেন পূর্ণ নির্মান করে দিবো। সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তির সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, বিষয়টি জানার পর ভাঙ্গা ড্রেন পূর্ণ নির্মান করার দেওয়ার জন্য আবদুর ছাত্তারকে নির্দেশ দেয়া হয়েছে।